বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)'র রেজিস্ট্রার স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বিউবিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক এর পিএস বলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচয় দিয়ে আসছেন যা কতৃপক্ষের নজরে এসেছে।
এতে আরও বলা হয়েছে, সফিক আহমেদ সিদ্দিক এর কোন পিএস কখনো ছিল না, এখনো নেই। এ ধরনের অনৈতিক কাজে জড়িত হওয়ার বিষয়ে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। এ ধরণের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে অনেককে বিভ্রান্ত করেছেন। তার এসব কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসনকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করা হয়েছে । এমতাবস্থায় এ এইচ এম আজমল হোসেন বিধিমালা মোতাবেক প্রতারণার দায়ে বরখাস্ত করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে আজমল হোসেন এই প্রতিবেদককে জানায়, আমার সাথে অন্যায় করা হয়েছে। এ বিষয়ে কারণ জানতে চেয়ে আবেদন করবো কতৃপক্ষের কাছে।